চৌদ্দগ্রামে ডোবা থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে আলী আহম্মদ (৯০) নামে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মরহুম আকরাম আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহম্মদ গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোররাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার জামাতা তাজুল ইসলাম। শনিবার ভোরে পাশের বাড়ির এক নারী নিজগাছের সুপারি পাড়ার সময় বাছা মিয়ার ডোবার পাড়ে গেলে লাশটি ভাসতে দেখে লোকজনকে খবর দেয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: ওসমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: ওসমান বলেন, ‘সংবাদ পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন