ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিয়ামতপুরে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:৫৩

নওগাঁয় নিয়ামতপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারি বৃষ্টিতে কাঁচা মরিচ, বেগুন, পটল, করলাসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, গত ২৪ ঘণ্টায় নওগাঁ ও তার আশেপাশের অঞ্চলে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই টানা বৃষ্টিপাত আরোও দু'দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গত সোমবার (৩ অক্টোবর) থেকে চলতে থাকা টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জমিতে থাকা কাঁচা মরিচ, বেগুন, পটল, করলা ও শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে ফলন বিপর্যয়সহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার কারণে গাছ মরে যাচ্ছে। ফলে বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে নিচু অঞ্চলের আমন ধান নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার কৃষকেরা আগাম আলুর বীজ রোপণ, করাসহ শীতের বিভিন্ন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না। এছাড়া বিরামহীন বৃষ্টিতে কাজে যেতে না পারার কারণে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম বিপাকে। উপজেলার শ্রীমন্তপুর ইউপির বাসিন্দা কৃষক তাইজুল ইসলাম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার তিন বিঘা জমির ধান পানিতে তলিয়ে গিয়েছে। মৎস্য চাষিরা বলেন, টানা বৃষ্টিতে পুকুরের পানি বেড়ে যাওয়ায় স্রোতের কারণে পুকুর থেকে মাছ বেরিয়ে গিয়েছে। বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি ক্ষেতে কিছুটা প্রভাব পড়বে। তবে আমন ধানের উপর তেমন কোন প্রভাব পড়বে না।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ