মান্দায় নিষেধাজ্ঞা মামলা করে কৌশলে জমি দখলের অভিযোগ
নওগাঁর মান্দায় জমি মালিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মামলা দিয়ে অভিনব কায়দায় জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ই অক্টোবর) গভীর রাতে উপজেলার প্রসাদপুর ইউপির কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ভূক্তভোগী জমির মালিক রওশনয়ারা বেগম উপজেলার এনায়েতপুর গ্রামের নাছের উদ্দিন মোল্যার মেয়ে।অপরদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত রিয়াজ উদ্দীন মোল্যা ছেলে মোতাহারুল ইসলাম , আজাহার আলী,রেজাউল করিম ও মোজাহার ইসলাম।
জানাগেছে, ভূক্তভোগী রওশনয়ারা বেগম বাপ-দাদার আমল থেকে নালিশী সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা জমি মালিকের বিরুদ্ধে গত (২৮ সেপ্টেম্বর) নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (১৪৪-১৪৫) ধারায় মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর মামলার বাদী মোতাহারুল ইসলাম গংরা কৌশলে প্রতিপক্ষের দুটি দোকানঘর উচ্ছেদ পুর্বক দখল করেন।
ভুক্তভোগী রওশনয়ারা বেগম জানান, মোতাহারুল ইসলাম আমাদেরকে প্রতিপক্ষে করে নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন।মামলার দায়ের করার পরপর অভিযুক্তরা নিজেই রাতারাতি আমার ইটের নির্মিত দুটি দোকানঘর ভাংচুর করে সরিয়ে ফেলেন।সেই সাথে দখলী সম্পত্তিতে টিন দিয়ে ঘর নির্মাণ করে দখল নেয়। এছাড়াও ঘর নির্মাণের জন্য ২০ হাজার ইট ও বালি এনে ছিলাম। সেটিও তারা রাতারাতি চুরি করে নিয়ে গেছে । এতে করে জমি বেদখলসহ কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে রাতরাতি এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি দিচ্ছেন।
কৌশলে নিষেধাজ্ঞা মামলা দায়ের পর মোতাহারুল ইসলাম গংরা রাতিরাতি ইটের নির্মিত দোকান ঘর সরিয়ে ফেলে বিবাদমান জমি দখল করে নেয়।
অভিযুক্ত মোতাহারুল ইসলাম সাথে কথা হলে তিনি জানান, তারা জমি পাবে না মর্মে আমরা জমি দখল করে নিয়েছি।ইতিপূর্বে তারা দখলে ছিল।তবে দোকানঘর ভাংচুর করে সরিয়ে নেওয়ার কথা অস্বিকার করেন।
এমএসএম / এমএসএম
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!