মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে বিধবা নারীর সংবাদ সম্মেলন
আসামীর কর্তৃক হত্যা মামলা তুলে নিতে, খুন জখমের ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতারসহ দ্রুত বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী নিহতের মা খুলনার কয়রার আমাদী ইউনিয়নের বেজপাড়া গ্রামের বিধবা ভুক্তভোগী অসহায় নারী পারভীন আক্তার।
৭ অক্টোবর শনিবার দুপুরে কয়রা রিপোটার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করা হয়।এসময় বিধবা মহিলার ছেলে তোরাব আলী, নিহত ছেলের বউ নারগিস খাতুন ও তার ০৩ মাসের শিশু সন্তান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পারভীন আক্তার বলেন, আমি একজন দিনমজুর অসহায় বিধবা মহিলা। আমার ছেলেকে পরিকল্পিত ভাবে বিদ্যুতের তার বিছিয়ে কারেন্ট সটে মেরে ফেলা হয়েছে। আমার মৃত্যু সন্তান ইয়াছিনের এক মাত্র ০৩ মাসের শিশু কন্যা সন্তান ও বিধবা স্ত্রী নিয়ে আমি দিশেহারা হয়ে সন্তান হারা শোকে আমি কাতর।এমতাবস্থায় আমার পরিবারের তেমন কোন অবিভাবক না থাকায় সেই দুর্বলতার সুযোগে আসামী ও আসামী পরিবারের সদস্যগণ মামলা তুলে নিতে নানা ভয়ভীতি,জীবন নাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।লিখিত বক্তব্যে পারভীন আক্তার দাবী করেন আসামীরা তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদান করছে। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা জীবন ঝুঁকিতে থাকার আশঙ্কা করছেন । তিনি ঘটনায় জড়িত সকল আসামীকে দ্রুত গ্রেফতারসহ সন্তান হত্যার দ্রুত বিচার দাবি করে তিনি বিধবা নারী হিসাবে অভিভাবক শূন্য থাকায় স্থানীয় প্রশাসন,সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।
এব্যাপারে আসামী ও আসামী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর বিধবা পারভীন আক্তারের বড় ছেলে ইয়াছিন সানা সন্ধায় মাছ ধরার জন্য বিলের উদ্দেশ্যে রওনা হলে বেজ পাড়া গ্রামের প্রতিবেশী সুশীল মিস্ত্রীর ছেলে রবেন মিস্ত্রী ও ভবেন মিস্ত্রীর ক্ষেতে কাছে পৌছালে আগের থেকে ক্ষেতের চারিদিকে বেষ্টনি আকারে এ্যালমুনিয়ামের ( গুন তার) বৈদ্যুতিক তার থাকায় অসাবধানতা বসত পায়ে স্পর্শ করিলে বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইয়াছিন মারা যায় তার সাথে থাকা অপর সহযোগী আছাদুল সানা গুরুত্বর আহত হন। এ ঘটনায় নিহতের মা বিধবা পারভীন আক্তার গত ১০ সেপ্টেম্বর কয়রা থানায় রবেন মিস্ত্রী (৫০), ভবেন মিস্ত্রী (৫৩), উভয় পিতা সুশীল মিস্ত্রী , ও দেবজয় মিস্ত্রী পিতা মৃত সমরেশ মিস্ত্রীকে আসামী করে মামলা দায়েন করেন। ১ নং আসামী রবেন মিস্ত্রি জেল হাজতে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত