কুষ্টিয়ায় লালনের আখড়ায় সাধু বাউলদের মানববন্ধন ও বিক্ষোভ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ির গেটে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাউল ফকির ও লালন অনুসারীরা। আজ শনিবার সকাল ১১ টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধনে বাউলরা দাবী তোলেন লালন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমার সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যাবসীয়দের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে। এছাড়াও বাউল ফকিরদের কাছ থেকে কোন রকম চাঁদা আদায় করতে পারবে না মাঠ বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা। তিনদিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবীও তোলেন সচেতন সমাজের প্রতিনিধিরা। অপরদিকে মাদক ব্যবসা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের কাছে ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেয়া বন্ধের দাবী জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসা নির্ভর না করে চেতনা নির্ভর করার দাবী বাউল ফকির থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের। সচেতন নাগরিক কমিটির সভাপতি স.ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পি ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমুখ। মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। আগামী ১৭ অক্টোবর ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার