ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পৌর ছাত্রলীগের কর্মীসভা ৯ বছর পর অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৭-১০-২০২৩ বিকাল ৬:৩
দীর্ঘ প্রায় ৯ বছর পর পটুয়াখালী পৌর শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  ৭ অক্টোবর শনিবার বেলা ১২ টায় জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হৃদয় আশীষ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাসির হাওলাদার। এছাড়াও বক্তব্য রখেন জেলা ও পৌর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা'র বিজয় অর্জনে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা- কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কর্মীসভায় বৃষ্টির মধ্যে ছাত্রলীগের শত শত নেতাকর্মী উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।
 
 
এসময় বক্তারা আরো বলেন, এই অক্টোবর মাসেই জামাত ও বিএনপির নেতাকর্মীরা রাজনীতির নামে অপরাজনীতি শুরু করবে। তাই ছাত্রলীগকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তারা।
 
এছাড়া পটুয়াখালী পৌর ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার জন্য সাখাওয়া হোসেন বাপ্পি, মোঃ শাহেদ গাজী, আমিনুর রহমান সিফাত, নাইম মোল্লা, মুশফিকুর রহমান, মোঃ রায়হান, হাছনাইন রাফি, সাইমুন ইসলাম রোহান প্রমুখ সর্বোচ্চ পদ পেতে আগ্রহী।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত