ভারতের বিরুদ্ধে জো রুটের 'অদ্ভুত' রেকর্ড
ভারতের বিরুদ্ধে আবারও একটি শতরান করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এই নিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ৬টি শতরান করলেন ইংল্যান্ডের অধিনায়ক। তবে মজার বিষয় হল জো রুট এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে যে কয়টি শতরান করেছেন তার মধ্যে চারটি শতরান এসেছে সিরিজের প্রথম ম্যাচে এবং বাকি দুইটি শতরান এসেছে সিরিজের শেষ ম্যাচে।
অর্থাৎ ভারতের বিরুদ্ধে সিরিজের ক্ষেত্রে প্রথম ও শেষ দিকে ভয়ঙ্কর হয়ে ওঠেন জো রুট। বাকি ম্যাচে শতরান করেন না তিনি। ২০১৪ সালে ট্রেন্ট ব্রিজে ভারতের বিরুদ্ধে প্রথম শতরান করেন রুট। সেই সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপরে সেই সিরিজের পঞ্চম ম্যাচে ওভালে অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেন জো রুট।
২০১৬ সালে রাজকোটে সিরিজের প্রথম ম্যাচে ১২৪ করেন তিনি। ২০১৮ সালে সিরিজের পঞ্চম ম্যাচে ওভালে ১২৫ রান করেন রুট। এরপরে এই বছরেই চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ২১৮ রান করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক।
এবারও জো রুটের শতরান করার রাস্তাটা বদলায়নি। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই আবার শতরান হাঁকালেন ইংল্যান্ডের অধিনায়ক। এদিনের ম্যাচে তিনি ১৭২ বলে করলেন ১০৯ রান। তার এদিনের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। ম্যাচের ৮১তম ওভারে জাসপ্রীত বুমরাহর বলে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান জো রুট। সেই সময় ৭ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের দলগত রান ছিল ২৭৪।
প্রীতি / প্রীতি
এক বিশ্বকাপে দুই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করা পঞ্চম দল আর্জেন্টিনা
রেফারিকে মেসির কড়া বার্তা, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ
বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন
আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’
ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান
দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা
ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা
কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’
বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি
মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, আরও যত রেকর্ড