পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যুর ১৮ ঘন্টা পর লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু বরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), অনেক খোঁজাখুঁজির প্রায় ১৮ ঘন্টা পর লাশটি উদ্ধারকারী ডুবুরি টিম রবিবার সকাল সাড়ে ৮ টা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।
মৃত্যু ছমুদুল হক (৭৭) উপজেলার ৯ নং গণ্ডামারা ইউপির ৩ নং ওয়ার্ডের হাদীর পাড়া লাতু সিকদার পুরাতন বাড়ীর মৃত্যু হরত আলীর ৩য় পুত্র।
জানা যায়,৭ অক্টোবর (শনিবার) দুপুর আড়াইটার দিকে ওই এলাকার হাদীর পাড়া সাইক্লোন সেন্টার সংলগ্ন একটি বড় পুকুর(দীঘি) তে ভেসে যাওয়া একটি রান্নার পাতিল( ডেকসি) তুলতে পুকুরে নামেন ছমুদুল হক, এসময় সাঁতার কাটতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান তিনি। ঘটনার সাথে সাথে এলাকার অন্তত দুই শতাধিক মানুষ ওই পুকুরে জালসহ বিভিন্ন উপায়ে অনেক খোঁজাখোঁজি করলেও লাশের সন্ধান মেলেনি, পরে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ও স্থানীয় জেলেরাও লাশটি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা।
৮ অক্টোবর রবিবার সকালে বাঁশখালী ফায়ার সার্ভিস টিমসহ চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ডুবুরি টিম এসে প্রায় ২৫ ফুট পানির গভীর থেকে লাশটি উদ্ধার করতে সক্ষম হন ডুবুরি টিম।
সাংসারিক জীবনে মৃত্যু ছমুদুল হক ৪ ছেলে ও ২ মেয়েসহ ৬ সন্তানের জনক। ছেলে নুরুল আমিন বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার ছোট বোন দীঘিতে থালা বাসন পরিস্কার করতে গেলে একটি ডেকসি ওই পুকুর (দীঘির) মাঝ পানিতে ভেসে যায়, পরেরদিন ভেসে যাওয়া ওই ডেকসি তুলতে পানিতে নামেন আমার বাবা,সাঁতার কেটে কিছু দুর যেতে না যেতেই ডুবে যান তিনি।
বাঁশখালী ফায়ার সার্ভিস টিম লিডার আবুল বাশার ও চট্টগ্রাম শহর থেকে আসা ডুবুরি টিম লিডার মোঃ জসিম উদ্দিন জানান, ছমুদুল হক (৭৭) নামে এক বৃদ্ধা পানিতে ডুবে যাওয়ার পর থেকে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়রা সারাদিন খোঁজাখুঁজি করলেও লাশটি পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পর রবিবার সকালে চট্টগ্রাম শহর থেকে আসা উদ্ধারকারী ডুবুরি টিম লাশটি উদ্ধার করতে সক্ষম হন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি