ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আমেরিকার অনেক মানুষ দুবেলা ভাত খেতে পারেনা, শুধু আমাদের ওপর খবরদারি: এমপি একরাম


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ১২:৫২

নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী আমেরিকার সমালোচনা করে বলেছেন, আমেরিকার অনেক মানুষ আছে যারা দুবেলা ভাত খেতে পারেনা। এগুলো আপনাদের নলেজে আনা উচিত।  শুধু আমাদের ওপর খবরদারি।  আমরা ছোট্র একটি দেশ, পড়ে আছি একটা সাইডে। আমাদের নেত্রী চেষ্টা করছে এ দেশটাকে ওয়ান বাই ওয়ান হিসেবে গড়তে।  

রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে জেলা কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।  

একরামুল করিম চৌধুরী বলেন, প্রতিদিন আমেরিকাতে ২ থেকে আড়াই লক্ষ লোক ফুটপাতে ঘুমায়। কিন্ত ওরা খবরদারি করতে, আমাদের সাথেই বড় লোক দেখাতেই পারে। ওই দেশের ২ লক্ষ লোক প্রতিদিন ফুটপাতে ঘুমায়, ভাঙ্গা গাড়ির মধ্যে ঘুমায় এবং কিছু না পেলে ফুটপাতের মধ্যে কাইত হয়ে ঘুমায়।
 
তিনি আরো বলেন, আমাদের দুবেলা না খেয়ে থাকতে হয়না।  ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এ কারণে সারা বিশ্বে খাদ্য হাহাকার, জিনিসপত্রের হাহাকার।  আমাদের মত লোক প্রতিদিন প্রচুর টাকা মানুষকে বিলি করতাম। এখন অতটুকু পারিনা।  

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লার আনসার ও ভিডিপির পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে জেলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহবুবুব, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীম, র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.মাহবুবুর রহমান প্রমূখ।  

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত