কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে চালক নিহত,আহত ১
লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে বলোরাম নামের এক অটোচালক নিহত হয়েছে। এসময় এক যাত্রী আহত হয়েছে। নিহত অটো চালক বলোরাম(৫৫) পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।
রবিবার(৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটো চলক বলোরাম বামনের বাসা থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলার হাট হলমোড়ে পৌছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশে থাকা লোকজন দ্রুত উল্টে যাওয়া অটো সড়িয়ে নেয়। তবে মাথায় আঘাতপ্রাপ্ত অটো চালক ঘটনাস্থলেই মারা যায়।
কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied