তানোরে প্রেমের টানে নারী সদস্যকে নিয়ে উধাও ইউপি মেম্বার
রাজশাহীর তানোরে প্রেম ভালোবাসার টানে ইউপির নারী সদস্যকে নিয়ে উধাও হয়েছেন একই ইউপির সদস্য জাহাঙ্গীর মেম্বার। এঘটনায় এলাকায় মুখরোচক আলোচনা ও সমালোচনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, বাধাইড় ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে একই ইউপির সংরক্ষিত ৩নং নারী আসনের সদস্যার পরোকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই জের ধরে গত কয়েকদিন আগে নারী সদস্যের পরিবারের লোকজন জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করেন। এঘটনার জের ধনে গত বুধবার থেকে এই প্রেমিক যুগলকে পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসীরা বলছেন, জাহাঙ্গীর আলম মেম্বারকো মারপিটে করার কয়েকদিন পর গত বুধবার থেকে এই পরোকিয়া প্রেমিক যুগলকে পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বাধাইড় ইউপির একাধীক নারী ও পুরুষ সদস্যরা বলেন, তারা দুইজন দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক করে আসছেন। এমনকি তারা ইউপি পরিষদেও অনেকবার অবৈধ সম্পর্কের সময় হাতে নাতে ধরা পড়েন।
তারা ইউপি সদস্য হওয়ায় অনেকবার তাদের সাবধান করা হয়েছে। তার পরেও গোপনে তারা প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন। আর এবার তো লোকজনের মুখে শোনা যাচ্ছে, তারা দুইজন অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে। দুইদিন অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
এবিষয়ে বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমি লোকজনের মুখে এমন ঘটনার খবর শুনে
যোগাযোগের তাদের মোবাইল ফোনে একাধিক বার কল করেছি কিন্তু তাদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে, তাদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে ওষুধ কারখানা, জনস্বাস্থ্য হুমকির মুখে
সীতাকুণ্ডে কারখানার শেড ধসে দুই শ্রমিক নিহত
মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট
মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
আদমদীঘিতে বাংলা নববর্ষ উযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা
চরের কান্না—চিকিৎসার অভাবে পথে হারিয়ে যায় কত জীবন
টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি: ভ্রাম্যমাণ অভিযানে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কাউতুলী-ঘাটুরা রাস্তা প্রশস্তকরণে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন
সাবেক আ.লীগ এমপির তেল পাম্পে অনিয়ম: গোপনে ২,৬০০ লিটার বিক্রি, জরিমানা ৫০ হাজার
শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied