আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্য আটক
আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে সরাইল ও বিজয়নগর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. রুবেল মিয়া, মো. পায়েল মিয়া, মো. জসিম উদ্দিন, মো. মিলন মিয়া, মো. সোহেল মিয়া ও জোস্না বেগম। শনিবার (৭ অক্টোবর) বিকালে সরাইল ও বিজয়নগর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ রিকশা চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়েরের পর আজ রোববার (৮ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টায় গোপন সংবাদ পাওয়া যায় যে সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা বাজারের উত্তর পার্শ্বে রাজীব অটোরিকশা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩ জন চোর একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম প্রাপ্ত হওয়ায় সরাইল থানার এসআই (নিঃ) মো. নুরুল করিম, এএসআই (নিঃ) রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জন চোরকে একটি অটোরিকশাসহ আটক করে। পরবর্তীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আ.স.ম আতিকুর রহমান ও এসআই (নিঃ) মো. জয়নাল আবেদীন-২ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা তাহাদের চোর চক্রের অন্যান্যদের নাম ঠিকানা প্রকাশ করে এবং আটককৃত চোরদের প্রদত্ত তথ্য মতে তাদের নিয়ে বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যর আরো ৩ জনকে আটক করা হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত চোরদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানাযায়, এই চক্রটি দীর্ঘদিন যাবত তাহারা ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর,আশুগঞ্জ ও সরাইল থানা এলাকায় সঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজসে অটোরিকশা, ব্যাটারি, সিএনজি ইত্যাদি চুরি ও চোরাইক্রিত মালামাল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে দীঘদিন যাবত।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান