ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে পেঁপে চাষ করে স্বাবলম্বী ফরিদ মিয়া


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ১:০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের রছুল্লাবাদ গ্রামের ফরিদ মিয়ার (৫৬) বাড়ির আঙ্গিনায় বহু দিন ধরে পেঁপে চাষ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন। ফরিদ মিয়া বর্তমানে উপজেলার এক সফল মানুষের অনন্য উদাহরণ। বর্তমানে তিনি তার বাগানের চাষকৃত পেঁপে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় রপ্তানির স্বপ্ন দেখছেন। আধা বিঘা জমিতে শুধু সবুজ পেঁপের গাছ আর প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় কাঁচা পেঁপে ও ফুল। তার বাগানের পেঁপের ফলন দেখে উৎসাহিত হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। তিনি বর্তমানে জমি খুজচ্ছে পেঁপে চাষের পরিধি বৃদ্ধির জন্য। পেঁপে চাষি ফরিদ মিয়া জানান- বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয় ফল। শুধু মাত্র ফল নয়, সবজি হিসেবেও এর ব্যাপক চাহিদা রয়েছে। পেঁপেতে প্রচুর ক্যারোটিন ও ভিটামিন- –সি রয়েছে। পরিচর্যা করলে সব ধরনের মাটিতেই পেঁপে চাষ করা যায়। সাধারণত ৪ থেকে ৫ মাসের মাথায় পেঁপে গাছে ফল ধরে। প্রতিটি গাছে ৫০-৬০টি ফল ধরে থাকে, কোন কোন গাছে আরো বেশীও হয়। প্রতি মৌসুমে নিজেদের চাহিদা পূরণ করে সকল খরচ বাদ দিয়ে প্রায় ৫০ থেকে ১ লাখ টাকা মুনাফা থাকে। গত বছর পেঁপের আবাদে ৫০ হাজার টাকা খরচ করেছি, মুনাফা পেয়েছি ১ লাখ টাকা। এই মৌসুমে আবহাওয়া ভালো থাকলে তিনি প্রতি মণ কাঁচা পেঁপে ১৫০০/১৬০০ টাকা ও পাকা পেঁপে ২৮০০/৩০০০ টাকা বিক্রি করার আশা করছি। বর্তমানে ফরিদ মিয়া পেঁপে চাষ করে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছল ভাবে জীবন-যাপন করছেন ও আর্থিক ভাবে লাভবান হয়েছেন। সরজমিনে এ পেঁপে বাগান ঘুরে দেখা যায়- থোকায় থোকায় পেঁপে ধরা গাছ গুলো দড়ি ও বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে গাছ গুলো যেন ফলের ভারে পরে না যায়। অনেকেই বিভিন্ন এলাকা থেকে তার বাগানের পেঁপে দেখতে আসে। সরকারি ও বেসরকারি ঋণ দানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করতে আগ্রহী কিন্তুু তিনি ঋণ নিতে আগ্রহী নয়। তিনি নিজে পরিশ্রম করে ও বাগানের উৎপাদন বৃদ্ধি করে বাগানের পরিধি বৃদ্ধি করতে চাই বলে ফরিদ মিয়া জানান এ প্রতিনিধিকে। জানা যায়- মাটি ও পঁচা গোবর মিশ্রণ করে পলিথিন ব্যাগে নিজেই দেশী জাতের বীজ বপন করে চারা তৈরী করেন থাকেন ফরিদ মিয়া। নিজের দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম আর কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় আজ তার এই সফলতা। প্রথম দিকে পেঁপে গাছে কখন কোন সার ছিটাতে হবে, কোন ঔষধ প্রয়োগ করতে হবে ইত্যাদি বিষয়ে তিনি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পান। ভবিষ্যতে তিনি পেঁপে চাষকে নিজের এলাকাসহ দেশের বেকার মানুষদের মাঝে ছড়িয়ে দিতে চান। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন জানান-“উঁচু জমিতে পেঁপে চাষ করতে হয়, পেঁপে চাষি ফরিদ মিয়ার সফলতার পেছনে রয়েছে তার ঐকান্তিক নিরলস প্রচেষ্টা। তিনি নবীনগর উপজেলায় সফল মানুষের এক অনন্য দৃষ্টান্ত। পেঁপে ছাড়া তিনি লাউ, শিম, বেগুন, কফি চাষ করে ও লাভবান হচ্ছেন, ফরিদ মিয়ার একজন আদর্শবান স্বাবলম্বী কৃষক । উপজেলা কৃষি অফিস তাকে সব সময় সার্বিক পরামর্শ দিয়ে আসছে।”

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ