ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

যেমন হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ১:৮

চলমান বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দল ভাবা হচ্ছে স্বাগতিক ভারতকে। পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতো জনপ্রিয় দলগুলো মাঠে নামলেও এখনো বিশ্বকাপে মাঠে নামা হয়নি ভারতের। নিজেদের প্রথম ম্যাচে শুরুতেই পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে তারা।

ম্যাচটা চেন্নাইয়ে বলেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। লড়াইটা হবে ভারতের বিশ্বসেরা ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের। অবশ্য চেন্নাইয়ের প্রচণ্ড গরমে অসি পেস ব্যাটারি নিজেদের কতটুকু মেলে ধরতে পারে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। 

ঘরের মাঠে বিশ্বকাপ যাত্রা শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবির। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার শুভমান গিল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই। বৃহস্পতিবার অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি অবশ্য ফিট হয়ে উঠেছেন।

গিলের পরিবর্তে ওপেনার হিসাবে খেলতে পারেন ঈশান কিষান। যাকে প্রথম একাদশে বিশ্বকাপের শুরুর দিকে অন্তত ভাবা হচ্ছিল না। রোহিতের সঙ্গে লোকেশ রাহুলকে ওপেন করানো হবে কি না, তা নিয়েও চর্চা চলছে। আইপিএলে নিয়মিতভাবে ওপেন করেন রাহুল। তবে ঈশান নিজে ওপেনার হিসাবে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন। অন্যদিকে রাহুল পাঁচ নম্বরে নেমে রান পাচ্ছেন। তাই হয়তো গিল না পারলে ঈশানই ওপেনার।

ঈশান ওপেনিংয়ে এলে মিডল অর্ডারে থাকতে পারেন শ্রেয়াস আইয়ার কিংবা সূর্যকুমার যাদব। দুজনেই আছেন দারুণ ছন্দে। চার নম্বরে ব্যাটিং করতে পারেন লোকেশ রাহুল। এমনিতে ছয় নম্বরে ব্যাট করার কথা হার্দিক পান্ডিয়ার। ভারতীয় দলে অলরাউন্ডার পান্ডিয়ার জায়গাটা নিশ্চিত। ভারতের সহ-অধিনায়কও তিনি। দলে এর পরের নামটা রবীন্দ্র জাদেজার। সাত নম্বরে ব্যাটিং করতে পারেন জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন কিংবা শার্দূল ঠাকুরের মধ্যে যেকোনো একজন দলে সুযোগ পাবেন। সাধারণত চেন্নাইয়ের উইকেট কিছুটা স্পিনসহায়ক। তাই এই ম্যাচে শার্দুলের চেয়ে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে অশ্বিন। এছাড়া কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহরা তো থাকছেনই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার/সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত