টোক ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতি : ঘুরেফিরে একই জায়গায় তহশিলদার
গাজীপুরের কাপাসিয়ায় টোক ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। সেবা নিতে গেলে সেবাপ্রার্থীদের প্রতিটি পদে পদে কর্তাবাবুকে দিতে হচ্ছে ঘুষ। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেবাপ্রার্থীরা বঞ্চিত হচ্ছে সেবা থেকে।
তথ্য সূত্রে জানা যায়, টোক ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার খবীর মোল্লার নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে ঘুষ বাণিজ্য। ঘুষ না পেলে ফাইল ছাড়েন না তিনি। শুধু তাই নয়, তিনি একজনের জমি আরেকজনকে খারিজ দিয়ে চেক কাটেন এবং সংশোধনের নামে মোটা অংকের টাকা দাবি করে থাকেন। তহশিলদারের কাছে জিম্মি সাধারণ মানুষ। ভূমি অফিসে গিয়ে তারা অসহায় হয়ে পড়েন। অনেকেই দালালদের দিয়ে কাজ করাচ্ছেন। অনেকে আবার টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। দালালরা টাকা নিয়েছে ঠিকই, তবে কাজ করে দেয়নি। সেখানে কথা বলে নানা হয়রানির কথা জানা যায়।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নাম প্রস্তাব, সার্ভে রিপোর্ট, নামজারি, ডিসিআর সংগ্রহ, মিস কেস ও খাজনা দাখিল থেকে শুরু করে সবকিছুতেই টোক ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের কারবার চলছে সমানতালে। জমির দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘুষ লেনদেন! এখানে দালালদের সিন্ডিকেট অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।ভুক্তভোগীদের আরো অভিযোগ, বৈধ কাজে গিয়েও প্রকৃত মালিকদের নানা হয়রানির শিকার হতে হয়। অসাধু তহশিলদারকে ‘ম্যানেজ’ করে খারিজ পার করতে হয়। জমির মালিকরা টাকা দিয়েও জমি খারিজ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এ ইউনিয়ন ভূমি অফিসে দালাল উৎপাতও বেশি। সাধারণ মানুষ অতিষ্ঠ। তবে টাকা দিলে তদন্ত প্রতিবেদন, সার্ভে রিপোর্ট আর নামজারি খতিয়ানের অবৈধ কাগজ বের করা কোনো ব্যাপারই না।
স্থানীয় টোক ইউনিয়নের বাসিন্দা মজিবুর রহমান বলেন, টোক ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কিছুই হয়না। আমি আমার পৈত্রিক সম্পত্তির জমি খারিজ করতে গিয়েছিলাম নায়েব বলছে খারিজ করতে বড় অংকের টাকা দিতে হবে, আমার জমিতে নাকি সমস্যা আছে। কি সমস্যা আছে জিজ্ঞেস করলে বলেন ওইসব আপনি বুঝবেন না আপনার খারিজ দরকার আপনি টাকা দিয়ে নিয়ে যান। তিনি আরও বলেন এই নায়েব এই নিয়ে এই ভূমি অফিসে ৩ বার চাকরি করেছে এই সুবাদে তিনি টাকা ছাড়া কিছুই বুঝেন না। তিনি প্রশ্ন করেন ঘুরেফিরে একই জায়গায় কেন এই নায়েব (খবীর মোল্লা)? দেশে কি আর নায়েব নাই।অনুসন্ধানে জানা যায়, টোক বাজারের চান্দিনা বিট,খাস জমি, এনিমি জমি, একজনের জমি অন্যের নামে করে দেয়াসহ নানা অনিয়ম হয় টোক ইউনিয়ন ভূমি অফিসে।
অভিযোগের বিষয়ে জানতে টোক ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার খবীর মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে এসব অভিযোগ সঠিক নয় দাবি করেন। তিনি বলেন, তার কার্যালয়ে ঘুষের কোনো লেনদেন হয় না।
এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমীর মুঠোফোন কল দিলে রিসিভ করেননি
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied