মান্দায় অধ্যক্ষ-সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থা আত্মসাত , জালিয়াতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে তার অপসারণ এবং কলেজ গভর্নিং বডির সভাপতির দ্রুত অপসারণ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবক ও সচেতন এলাকাবাসী।
গ্রামবাসীর আয়োজনে শনিবার (৭ অক্টোবর) বিকেলে চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় আবুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ডা. ফজলুর রহমান, সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, স্থানীয় মিজানুর রহমান, বাবু ইসলাম, মাহাতাব আলী, আলহাজ্ব আবদুস সালাম, সাইফুল ইসলাম, রুস্তম আলী, ইয়াসিন আলী, আতাউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, চকউলী হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, ল্যাব অ্যাসিসটেন্ট, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের আগেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম ও গভর্নিং বডির সভাপতি ইদ্রিস আলী সরদার চার প্রার্থীর কাছ থেকে ৫৪ লাখ টাকা হাতিয়ে নেন। এসব টাকা প্রতিষ্ঠানের ফাণ্ডে জমা না দিয়ে তাঁরা আত্মসাৎ করেন।
তারা আরো বলেন, নিয়োগের আগেই বাণিজ্যের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ কার্যক্রম স্থগিত করে দেন। পরে তিনি এ বিষয়ে তদন্ত করলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রতিবাদ সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ডা. ফজলুর রহমান দাবি করেন, করোনার সময়ে প্রতিষ্ঠানের মেহগনিসহ বেশকিছু মুল্যবান গাছ বিক্রি করে অধ্যক্ষ ও সভাপতি চার লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের পুকুর ও জমি লিজ দিয়ে সেই টাকা আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের জমি থেকে মাটি বিক্রি করে সেই টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পন্ন মিথ্যা ও ভিত্তির বলে জানিয়েছেন। প্রতিষ্ঠানের সভাপতি ইদ্রিস আলীর জানান, আমি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন কিছু জানিনা, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভালো বলতে বলতে পারবেন।
এমএসএম / এমএসএম
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!