পটুয়াখালী সরকারি কলেজে মানববন্ধন ও কর্মবিরতি
বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর ও বহুুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন ও ১ ঘন্টা কর্ম বিরতি করেছেন বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ৮অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও ১ ঘন্টা কর্ম বিরতি পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আন্দোলন কমিটির উপদেষ্টা মোঃ শাহ আলম, জেলা শাখার সভাপতি মোঃ আঃ গনি খান, কলেজ শাখার সভাপতি মোঃ আবুল হোসেন, মহিলা সম্পাদিকা আসমা আক্তার, শিউলি রানী, মোঃ অলিউল্লাহ, মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে এবং বহুদিন যাবৎ অন্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। মানববন্ধন ও ১ ঘন্টা কর্ম বিরতি পালন করেন সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আন্দোলনকারী বৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied