ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় সাংবাদিক বেলালের হামলাকারীদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৫
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি'র সহ সভাপতি, আরটিভি'র  স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর হামলাকারী ২ সন্ত্রাসী গ্রেফতার। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর (নিশান মোড় সংলগ্ন) এলাকার শাজাহান মালিথার ছেলে শামিম (৪৫) ও কালীশংকরপুর (কসাইপাড়া) এলাকার বিশারত হোসেন ওরফে বিশু কসাইয়ের ছেলে রবিন হোসেন (২৫) কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার। মূল আসামী ইমরান এখনও পলাতক রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। 
আসামী ইমরান ও শামীম ২ হাজার ফেন্সিডিলসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। অপর আসামী রবিন এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। তারা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।
 
 তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, RAB -১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান  সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ,  কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 
হামলার ক্লু উদ্ধার এবং ঘটনার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হওয়ায় আজ বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করেছে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার