ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের মত বিনিময় সভা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৩ বিকাল ৫:৭
মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষনে চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
রোববার(৮ অক্টোবর) দুপুরে শিবচরের পদ্মাপাড়ের চরজানাজাত ইউনিয়নের সামাদ খান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। 'নৌ পুলিশকে সহযোগিতা করি, নিষিদ্ধকালীন মা ইলিশ না ধরি' স্লোগানকে সামনে রেখে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য স্থানীয় জেলেদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 
চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুর রহমান খানের সঞ্চালনায় 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ। 
 
সভায় শিবচরের চরজানাজাতসহ বিভিন্ন এলাকায় শতাধিক জেলে ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে স্থানীয় জেলেদের সচেতন করতে নানা বিষয়ে আলোচনা করা হয়। 
 
এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আশিক সাঈদ, উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম, স্থানীয় হীরা খান, ফয়জল মোল্লাসহ অন্যরা।
 
জেলেদের উদ্দেশ্যে উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,'১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশের প্রজনন মৌসুম। মোট ২২ দিন পদ্মানদীসহ সকল স্থানেই ইলিশ শিকার নিষিদ্ধ থাকবে। এই সময় আপনারা (জেলে) নদীতে কেউ নামবেন না। আপনাদের মাছ ধরার ট্রলার যেন নদীতে না চলে। আমরা চাই নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়বে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে সচেতন করবেন।'
 
সভায় শিবচর মৎস কর্মকর্তা, নৌপুলিশের সদস্য ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলেরা উপস্থিত ছিলেন। এসময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নৌপুলিশ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত