ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পিকআপ সহ ১২৪ কেজি গাঁজা উদ্ধার


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ১:৪২

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় নম্বরপ্লেট বিহীন একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক পৌনে পাঁচটায় চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস, মো: আব্দুল মতিন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: এমরান ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে দক্ষিণ কাদৈর এলাকার সড়কের উপর থেকে একটি নম্বরপ্লেট বিহীন পিকআপ গাড়ীতে পরিত্যাক্ত অবস্থায় ২৮ পোটলায় মোট ১২৪ কেজি গাঁজা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) স্যারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে থানা পুলিশের অভিযানে শুভপুর ইউনিয়নের কাদৈর এলাকা থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন পিকআপ গাড়ী জব্দ করা হয়। পরে এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত