কাশিমপুর কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হলেন, সুনামগঞ্জের জাগন্নাথপুর থানার খাগাউড়া গ্রামের আবদুল গনির ছেলে তালেব উদ্দিন ওরফে তালেব ( ৬২)।
কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি তালেব উদ্দিন রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কারাহাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
ওই হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। বন্দি তালেব উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা নং-১৪/৯৮, জি আর- ৬১/৯৭, ধারা-৩০২/ ৩৪ দঃ বিঃ মূলে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটির সুপার সুব্রত কুমার বালা চিকিৎসকের বরাত দিয়ে জানান, ওই বন্দি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied