ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জে প্রবাস ফেরত স্বামীর গলা কেটে হত্যা


সুজন আহম্মেদ, চাঁদপুর photo সুজন আহম্মেদ, চাঁদপুর
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৩:৩১

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রবাস ফেরত স্বামী এমরান হোসেন (৪০)কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রোববার রাতে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন আমেনা ভিলার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

পাশের ফ্লাটের বাসিন্দা জিসান জানান, চিৎকার শুনে দৌড়ে আসেন। দেখেন স্ত্রী ফারজানা বেগমের পায়ের উপরে এমরান হোসেনের মাথা। পরে রক্ত দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বার বার তার স্ত্রী ফারজানা বেগমকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে নিহত এমরান হোসেনের ছোট বোন জানান, তার ভাই সৌদি প্রবাসী ছিলেন। বিয়ের পর থেকে দশ বছর ধরেই হাজীগঞ্জে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পরকীয়ার জের ধরে তার ভাই'কে  ফারজানা তালাক নামাও পাঠিয়েছেন। তার ভাই এমরান হোসেন পরকীরার বলি হতে হয়েছে বলেও দাবী করেন তিনি।

স্ত্রী ফারজানা বেগম জানান, শাহরাস্তি উপজেলার বাসিন্দা সৈয়দ আশেক এলাহি বাবু দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি এমরান হোসেনকে জাননো হয়। এ নিয়ে হাজীগঞ্জ থানা ও পারিবারিক ভাবে একাধিকবার বৈঠকে বসে। ঘটনার দিন সন্ধ্যায় তাদের ভাড়া বাসায় এমরান হোসেনের সাথে সৈয়দ আশেক এলাহি বাবুর কথা কাটাকাটি হয়৷

কিছু সময় যাওয়ার পর তিনি বাথরুমে প্রবেশ করেন। হঠাৎ শব্দ শুনে বেরিয়ে এসে এমরান হোসেন রক্তাক্ত অবস্থায় চটপট করতে দেখে। পরে চিৎকার করলে সৈয়দ আশেক এলাহি বাবু তাকেও হামলা করে গলার চেইন চিনিয়ে নেয় বলে দাবী করেন।

এঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ ঘটনাস্থলে  আসেন। পরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হত্যা কান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আমরা তদন্ত করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফারজানা বেগমকে থানায় নেওয়া হয়েছে জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ