ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় শ্রমিক লীগের শান্তি সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৪:০

বিএনপি-জামাতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমিপি'র উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে শান্তি সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি জেলা শাখা। 

সংগঠনটির জেলা শাখার সভাপতি জানু শিকদার এর সভাপতিত্বে সোমবার (০৯ অক্টোবর ২০২৩) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে এ শান্তি সমাবেশ করে।  

এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সদস্য শামীম চৌধুরী, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, সদর উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন টিটু, যুব মহিলা লীগের সভাপতি বিউটি রাণী ত্রিপুরাসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেয়। 

বক্তারা বলেন, জামাত বিএনপি দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বাসী নয়। তারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি,অগ্নি সংযোগ,সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উন্নয়ন ব্যাহত করতে পারবে না। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে একটি মহল বিরোধিতা করে আসছে। তাই আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করে নৌকার বিজয়ের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করার অনুরোধ জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক