চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জয়
চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লিগের ১০ ম খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই অক্টোবর রোববার বিকেলে নীলমণিগঞ্জ পিটিআই ফুটবল মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম ভগিরথপুর চক্রবাক সংঘের মধ্যে লীগের ১০ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করে। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ দলের হয়ে একমাত্র গোলটি করেন এবং তিনিই ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় রেফারী ছিলেন লিটা হোসেন, রিয়ান আহমেদ, একরামুল হক নিপুন ও ইকতিয়ার রহমান। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে পুরুষ্কার তুলে দেন নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান, অ্যাডভোকেট তালিম হোসেন, মমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, শেখ রাসেল, রেজাউল হক জোয়ার্দ্দার, শফিকুল ইসলাম মালেক, ম্যাচ কমিশনার তরিকুল ইসলাম তরু, বিপুল হাসান হ্যাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ। আজ সোমবার একই মাঠে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব বনাম তালতলা ফুটবল একাদশের মধ্যে লীগের ১১ তম খেলা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ