ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৯-১০-২০২৩ দুপুর ৪:৫৩
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা ও বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
 
জেলা বিএনপির উদ্যোগে সকাল নয়টায় বনানী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান বাবু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আ. ত. ম. বদিউজ্জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক মোস্তাফিজুর রহমান সুজন, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, সদস্য মিজানুর রহমানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশ স্থলে পৌছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত