ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংযোগ সড়ক না হওয়ায় অচল ১৪ কোটি টাকার ডলু নদীর ওপর নির্মিত সেতু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-১০-২০২৩ বিকাল ৫:৪৮
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া গাটিয়াডেঙ্গা - আমিলাইষ হিলমিলি সংযোগ সেতুর সংযোগ সড়ক না হওয়ায় সড়ক ও জনপথ বিভাগের নির্মিত সেতুর কাজ শেষ হওয়ার ৬ বছর পরও এ্যাপ্রোচ (সংযোগ) সড়কের অভাবে চালু করা যায়নি ডলু খালের উপর নির্মিত গাটিয়াডেঙ্গা সেতুটি।
 
ফলে জনসাধারণের কোন কাজে না আসায় অকেজো হয়ে পড়ে আছে সেতুটি। সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা ও আমিলাইষ ইউনিয়নের হিলমিলি অংশে ডলু নদীর উপর নির্মিত গাটিয়াডেঙ্গা সেতুটিতে প্রায় ১৪ কোটি টাকা ব্যয় হলেও পার্শ্ববর্তী ৫ ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোক ব্রিজের কোন সুফল ভোগ করতে পারছেন না। এতে খালের দুই তীরের বাসিন্দারা আগের মতই এখনও চরম ভোগান্তিতে রয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে স্থানীয় সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধন করে ২০১৭ সালের শেষের দিকে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও এখনো সংযোগ সড়ক না হওয়ায় সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে অনেক ভোগান্তি নিয়ে ব্রিজের উপর দিয়ে চলাচল করছে ওই এলাকার লোকজন।
 
সরেজমিনে গেলে দেখা যায়, নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা, আমিলাইষ, এঁওচিয়া, ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের অধিকাংশ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ লোকদের দৈনন্দিন কাজ, উৎপাদিত কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের একমাত্র যাতায়াত ব্যবস্থা এই সেতু। সংযোগ সড়ক না হওয়ায় এখনো কষ্টে সিড়ি বেয়ে উঠতে হয় শিক্ষার্থীসহ এলাকাবাসীদের। স্থানীয়রা দ্রুত সংযোগ সড়কটি বাস্তবায়ন করার দাবি জানান। 
 
সেতুটির সংযোগ সড়কের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি  বলেন বিষয়টা নজরে আসছে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দ্রুত সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত