ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গজারিয়ায় উন্নয়ন সমাবেশ ও শোভা যাত্রা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৯-১০-২০২৩ রাত ১০:৪৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে গজারিয়া উপজেলার গোসারি চর পাইলট গার্লস হাইস্কুলে  বালিকা মাঠে এ  উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
 
উন্নয়ন সমাবেশে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা  পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাফিজুর রহমান খান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান,
হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান,
গুয়াগাছিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব মামুন প্রমুখ।
 
সভা শেষে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ,  উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার মেয়রের পক্ষ থেকে
প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে আসা আহত শতাধিক নেতাকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।  জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এ আর্থিক সহায়তা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান