ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় উপজেলা কো- অর্ডিনেশন সভা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ২:১৬

শরীয়তপুরের ডামুড্যায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। “এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে ডামুড্যায়  এইচপিভি টিকাদান সাফল্য মন্ডিত করতে উপজেলা কো- অর্ডিনেশন সভা  মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে “জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা অত্যান্ত নিরাপদ ও শতভাগ কার্যকর’ এ বিষয়ের উপর সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  এমওডিসি ডাঃ শাহরিয়ার আলম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৌহিনুর আক্তার,ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, এমটি(ইপিআই) মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ নাছির উদ্দীন,  জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি ডাঃ শাহরিয়ার আলম
এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা শেষে আগামী ১৫ অক্টোবর থেকে ডামুড্যা উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী ৬২৬৮ জন কিশোরীকে এইচপিভি টিকাদান প্রদান করা হবে।এই জন্য প্রত্যেক কিশোরীকে টিকা নিতে জন্ম সনদ সহ অনলাইনে নিবন্ধন করতে হবে।  কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা পেতে ওয়েবসাইট- www.vaxepi.gov.bd তে নিবন্ধন করার জন্য অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার