পাইকগাছায় রেজিষ্ট্রী অফিস থেকে প্রায় ২৩ লাক্ষ টাকা নিয়ে পালাতক : যুবলীগ ছাত্রলীগ নেতার নামে মামলা, গ্রেফতার ১
পাইকগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা প্রতারণা করে ২২ লাক ৬৮ হাজার টাকা আত্মসাৎ করার অপরাধে মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করেন উপজেলার গজালিয়া গ্রামের আরাফাত হোসেন। পুলিশ প্রধান আসামি মোক্তার হোসেন(৩৩) কে ওই রাতেই খুলনার মুজগুনী এলাকার রেলওয়ে বস্তি থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী আরাফাত হোসেন জানান, গত ১৬ মার্চ পৌর সদরের সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি করতে আসি। আমার শশুর জমি সংক্রান্ত কাগজ যোগাড়ের কাজে ব্যস্ত থাকে। আমার কাছে ২২ লক্ষ ৬৮ হাজার টাকা একটি ব্যগে রেখে দেয়। এ সময় আমার বন্ধু মোক্তার হোসেন আমাকে বলে আমার কাছে দাও আমি দেখে রাখবো। তখন তার কাছে ব্যাগ দিয়ে আমি আমার শশুরকে সাহায্য করতে থাকি। পরে এসে দেখি সে নাই। তাৎক্ষনিক আমি থানাকে জানাই এবং একটি সাধারণ ডাইরি করি। সে অনুযায়ী প্রায় ৬ মাস পর রোববার রাতে মোক্তার মোড়লকে খুলনা থেকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি জেলা ছাত্রলীগের উপ সাহিত্য বিষয়ক সম্পাদক (বহিষ্কার) মাসুদুর রহমান মানিক(৩০) ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাক শহিদুল্লা কায়সার(৪৫) ও ইমরান হোসেন(৩২) যোগাযোগে এ কাজ করেছে এবং ওই টাকা তাদের নিকট দেয় বলে স্বীকার করে। মাসুদুর রহমান মানিক, শহিদুল্লাহ কায়সার,ও ইমরান হোসেন পালাতক রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ২২ লক্ষ ৬৮ হাজার টাকা প্রতারণা করে পালিয়ে যাওয়া ঘটনায় থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করেছি অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied