ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আরো এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসল


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ২:৩২

আরো এক হাজার মেট্রিক টন ভাঙ্গা পাথর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে। সোমবার (০৯অক্টোবর) দুপুরে দিকে পাথর গুলো আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম। তিনি জানান, রোববার (৯) অক্টোবর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৯টি ট্রাকে করে ১ হাজার টন ভাঙ্গা পাথর ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথর গুলো খালাস করা হবে। জানা যাশ,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছিলেন। আমদানিকৃত পাথর থেকে আখাউড়া স্থলশুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে। মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক জানান, বন্দর দিয়ে নতুন করে আরো ১ হাজার টন ভাঙ্গা পাথর আমদানির করা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৯টি ভারতীয় ট্রাকে ১ হাজার টন পাথর আমদানি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন