ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে বালু উত্তোলনের দায়ে ৪ ড্রেজার জব্দকরেছে ভ্রাম্যমাণ আদালত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ২:৩৫

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজারের পাশ থেকে বালু উত্তোলনের সময় ড্রেজারগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। তিনি জানান, নবীনগর উপজেলার বীরগাঁও বাজারের পাশে মেঘনা নদী থেকে অবৈধভাবে একটি চক্র ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে আমরা সেখানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ড্রেজারে থাকা সবাই পালিয়ে যায়। তথ্যের সত্যতা পাওয়ায় ৪টি ড্রেজার জব্দ করে নবীনগর সদরের পৌর এলাকায় নিয়ে আসা হয়েছে। তবে এগুলোর কোনো মালিক বা তাদের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এর আগেও নবীনগরের এসিল্যান্ড অভিযান চালিয়ে ৫টি ড্রেজার জব্দ করেছিলেন। পরে তারা মুচলেকা দিয়ে ড্রেজারগুলো নিয়ে যায়। আজ জব্দ করা ড্রেজারগুলোর মধ্যে আগে মুচলেকা দেওয়া দুইটি ড্রেজার রয়েছে। যেহেতু তারা মুচলেকা দেওয়ার পরও আবার অবৈধভাবে বালু উত্তোলন করেছে, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন