চাঁদপুর পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার
ইলিশ মাছ বৃদ্ধির লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২২ দিন প্রজনন মৌসুম হিসেবে চাঁদপুরের পদ্মা- মেঘনা নদীতে জেলেদের সকল প্রকার মাছ ধরা মজুদ ও বিপণন বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। তাই স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুত রয়েছে।
মৎস্য গবেষণা তথ্য মতে,আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম পাড়ে। ইলিশের ডিম পরিপক্কতা ও প্রাপ্যতার ভিত্তিতে এবং পূর্বের গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এবছর ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ শিকার বন্ধ থাকবে। এই নির্দিষ্ট সময়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে উপকুলীয় অঞ্চল চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে চলে আসে। মা ইলিশ অবাধে ডিম ছাড়ার সুযোগ দিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকাসহ মাছ ধরার সরঞ্জামাদী তীরে উঠিয়েছে জেলেরা। এই সময়ে জাল আর নৌকা মেরামতে সময় কাটায় তারা। মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত চাঁদপুর এলাকায় ৬০ কিলোমিটার এ অভিযানের আওতায় রয়েছে। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। অভিযান চলাকালীন সময়ে নদীতে নামবে না এমন আশ্বাস দিলেও পার্শ্ববর্তী অন্য জেলা থেকে কোন জেলে এখানে এসে মাছ ধরতে না পারে সরকারের কাছে দাবি করেন স্থানীয় জেলেরা।এছাড়া পরিবার পরিজন নিয়ে অভাব অনটন ও কিস্তির কথা জানিয়েছেন অনেক অসহায় জেলে।
চাঁদপুর মৎস্য বিভাগের তথ্য মতে, জেলায় ৪৪ হাজার ৩৫ জন নিবন্ধিত জেলে রয়েছে। তবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ১ থেকে সর্বোচ্চ ২বছর সশ্রম কারাদণ্ড কিংবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
এছাড়াও মৎস্য বিভাগ বলছে, জেলেদের এবার আগেই চাল বরাদ্দ দেয়া হয়েছে। তাই আশা করছি তারা নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরবে না। এছাড়াও মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেলে ৩৫ থেকে ৪০ হাজার কোটি ইলিশ বাড়তি উৎপাদন বাড়বে।
এ বিষয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান সকালের সময়কে জানান,নিরাপদে মা ইলিশ ডিম ছাড়ার লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর এই ২২ দিনের সব ধরনের নদীতে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তাই জেলায় বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি ও জেলেদের সাথে সচেতনতামূলক একাধিক সভা সেমিনারসহ জেলা ট্রান্সফোর্স কমিটির সাথে সভা করেছি। এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় মাধ্যমে সচেতনতা অব্যাহত রেখেছি। এছাড়াও এবার নির্দিষ্ট সময়ে জেলেদের ২০ কেজির চালের পরিবর্তে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। তাই অসাধু কোন জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে জেল, জরিমানা সহ বিভিন্ন শাস্তির কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন