খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতায় র্যালি-আলোচনা সভা
" সড়ক পরিবহন আইন মেনে চলুন নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন" এ স্লোগানকে সামনে রেখে ট্রাফিক সচেতন কার্যক্রম র্যালি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৩) সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে আদালত সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে জন সচেতনতা বাড়াতে লিপলেট বিতরণ করা হয় পরিবহন চালকসহ সাধারন মানুষের মধ্যে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম,প্যানেল মেয়র-১ শাহ আলম,অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন পিপিএম, ট্রাফিক ইন্সট্রাকটর সুপ্রিয় দেব,খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীন হাসান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা, সড়ক পরিবহন আইন মেনে নিজেদের সুনাগরিক হয়ে গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করে চালক ও যাত্রীদের নিয়ম ও আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ
যাত্রীবাহী বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত,আহত ১
শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা