ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ব্রহানী সুলতান মামুদের গণসংযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ৪:১৮

নৌকার মনোনয়ন প্রত্যাশী এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা নওগাঁ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 
নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার একটিই শ্লোগান উন্নয়নের শপথ নিন-নৌকা মার্কায় ভোট দিন। এই শ্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত প্রার্থীতা জানান দিচ্ছেন তিনি।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে তিনি প্রতিনিয়ত সমাজের জীর্ণশীর্ণ অসহায় মানুষ থেকে উচ্চ বিত্ত মানুষদের পাশে গিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন তিনি।

মনোনয়ন প্রত্যাশী এস.এম ব্রহানী সুলতান মামুদ গামার ব্যাপারে নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ বলেন, যতগুলো প্রার্থী আছে সবার চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। তাকে নৌকার মনোনয়ন দেওয়া হলে শতভাগ জয় নিশ্চত বলে জানান তিনি।

সাবেক ইউপি সদস্য আবুল কাশেম সহ স্থানীয়  লিটন, সাইফুল, সায়েম জানান, ত্যাগী, সৎ ও যোগ্য নেতা হিসাবে তার কোন বিকল্প নেই। রাজনীতি করে অনেকে বাড়ী-গাড়ি করেছেন কিন্তু তিনি নিজের সহায় সম্পদ বিক্রি করে দলের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এজন্য এমন নেতার সান্নিধ্য সবাই কামনা করছেন। 

মনোনয়ন প্রত্যাশী এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা বলেন, চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে যদি জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেন, তাহলে আমিই পাবো । কেননা রাজনীতি ক্যারিয়ারে আমার কোন দাগ নেই। সারা জীবন দলের জন্য লড়াই সংগ্রাম করে দলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আজও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে কাজ করছি এবং মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো। হাইব্রিড নয় সৎ ও যোগ্য নেতাকে দলের নমিনেশন দেওয়ার জন্য প্রধান মন্ত্রীর নিকট আহ্বান জানান তিনি।

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি

সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার

রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ কৃষকের বোরো ধান নষ্ট