ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ২:০

চাঁদপুরে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল ও আন্ত: উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ৪-২ গোলে মতল উত্তর উপজেলা দলকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। প্রমিলা ফুটবল টুর্নামেন্টে ৪-৩ গোলে চাঁদপুর সদরকে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত উভয় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য দেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজনটা প্রথম দেখাগেছে এবং ব্যাতিক্রম। এই জেলার আয়োজন দেখে অন্য জেলাও উৎসাহিত হবে। খেলা-ধুলার মাধ্যমে যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত থাকবে। এখনকার যুব সমাজ বেশীরভাগ সময় সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে। এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে তারা আবারও মাঠে ফিরে আসবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সহায়ক হবে।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, ফুটবল উপ-কমিটির সভাপতি শাহির হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম প্রমূখ।

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ও আন্ত:উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টে জেলার ৮ উপজেলা দল অংশগ্রহন করে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ