ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম শফিকুল ইসলামের মত বিনিময়


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ২:১২

 আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬,(কয়রা-পাইকগাছা)আসন থেকে  আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম গত ১১ অক্টোবর (বুধবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে তৃনমুল নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  মত বিনিময়কালে তিনি বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে কয়রা সদর ইউনিয়ন থেকে বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে জন্য দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে নির্বাচনে প্রার্থী হিসাবে কাজ করতে বলা হয়েছে। সে লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন(নৌকা প্রতীক) দিলে নির্বাচন করবো।  তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকুলীয় জনপদ কয়রা-পাইকগাছা এলাকার বেড়িবাঁধ,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,শিক্ষা ব্যবস্থা উন্নয়ন,মাদক ও সন্ত্রাস মুক্ত নির্বাচনী এলাকা গড়বো। সর্বপরি মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে ক্ষেত্রে তিনি সাংবাদিক ও তৃনমমুল নেতাকমর্েিদর সার্বিক সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,আ’লীগনেতা বীরমুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান,আসাদুজ্জামান বুলবুল,আব্দুল গনি সরদার, মৃনাল কান্তি ঘোষ,ননী গোপাল মজুমদার,ইউপি সদস্য রমেশ চন্দ্র মন্ডল, রেজাউল করিম কারিম,এসএম মাসুম বিল্লাহ,এ্যাডঃ প্রদীপ কুমার তরফদার,মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক এবং আ’লীগ ও সহযোগি সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন