ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে সাপের কামড়ে ঘুমিয়ে থাকা শিক্ষার্থীর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৩:৫৮
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়া ৯ম শ্রেণির সুমি আকতর নামের এক শিক্ষার্থীর সাপেড় কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে (১০ অক্টোবর) ঘুমিয়ে থাকা ঐ শিক্ষার্থীকে সাপ কামড় দেয়। পরে বুধবার (১১ অক্টোবর) ভোরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। নিহত সুমি আক্তার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের  ৯ম শ্রেণির শিক্ষার্থী।
 
জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ছোবল মাড়লে সাথে তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। 
 
নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পাইনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল। পরে ভোরে বেশী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। 
 
দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫ নং দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন