ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত আটক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৪:১

জয়পুরহাটের আক্কেলপুরে ৭ম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনাটি গত সোমবার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি এজহার দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ।
অভিযুক্ত আলম মন্ডল (৫৫) রুকিন্দিপুর ইউনিয়নের পালশা গ্রামের কফিল উদ্দিন মন্ডলের ছেলে। 
স্থানীয়, থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ০৯ অক্টোবর সোমবার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী দুপুরে তার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তার নিজ কক্ষে পড়নের বোরকা পাল্টানোর সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আলম মন্ডল (৫৫) তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ভয়ভিতী দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে তার প্রতিবেশী এগিয়ে এসে ঘরের জানালা দিয়ে ঘটনাটি দেখতে পায়। অভিযুক্ত আলম মন্ডল বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।  পরে তার বাবা-মা বাড়িতে আসলে মেয়েটি ও তার প্রতিবেশী ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় ছাত্রীটির স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়া হলেও অবস্থা গুরুতর হওয়াই পরিবারের সদস্যরা তাকে পরের দিন বিকালে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। 
ওই ছাত্রীর বাবা মুঠোফোনে জানায়, ‘আমি বর্তমানে হাসপাতালে মেয়ের কাছে আছি। অভিযুক্ত আলম মন্ডল আমার মেয়ের অনেক বড় সর্বনাশ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই’।
অভিযুক্ত আলম মন্ডলের স্ত্রী শাহানা বলেন, ‘ ঘটনাটি মিথ্যা। হিংসামূলকভাবে আমার স্বামীকে মিথ্যাভাবে ফাসানো হয়েছে’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে’। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ