ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-১০-২০২৩ বিকাল ৫:৩১

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে এবার ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী জাপার যুগ্ম মহাসচিব মো. আব্দুল হামিদ ভাসানী, দুইবারের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (রওশন এরশাদ গ্রুপের) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম। এ সময় প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে তাদের  মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম জানান, সকাল থেকে প্রার্থীরা সুষ্ঠু পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আগামী ১৯ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। এ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ৩০ সেপ্টেম্বর মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন