ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট-২ আসনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৩ রাত ৯:৩৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই জমে উঠেছে নির্বাচনের মাঠ, হাট- বাজার মাঠে ময়দানে জমে উঠেছে নির্বাচনের আলোচনা। ভারত সীমান্ত ঘেঁষা লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ- আদিতমারী) এবার এই আসনে নির্বাচনের মাঠে বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা গেলেও মাঠে - ঘাটে হাট – বাজারে জনমুখে প্রতিনিয়ত একটি নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন মমতাজ আলী শান্ত, তরুণ এই প্রার্থী ইতিমধ্যে (কালীগঞ্জ- আদিতমারী) দুই উপজেলার ১৬ টি ইউনিয়নে ব্যপক পরিচিতি অর্জন করে নিয়েছেন। মমতাজ আলী শান্ত পেশায় একজন ব্যবসায়ী হলেও প্রান্তিক পর্যায়ের জনগণের নিকট ইতিমধ্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। 

বর্তমানে নির্বাচনের মাঠে সরকার দলীয় এমপি ও বিরোধী দলীয় সম্ভাব্য প্রার্থীদের চেয়ে আলোচিত হিসাবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। তরুণ প্রার্থী মমতাজ আলী শান্তর হাসি- সুলব আচরণ জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে সহায়ক হয়েছে ।

তিনি দুই উপজেলার ১৬ টি ইউনিয়নে ইতিমধ্যে দক্ষ এবং বিশাল কর্মী বাহিনী তৈরী করে নিয়েছেন, সাধারন জনগনের ভাষ্য মতে সরকার ও বিরোধী দলীয় প্রার্থীদের পাশ কাটিয়ে চমক দেখাতেও পারেন তরুণ উদীয়মান স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত।

লালমনিরহাট-২ আসনে প্রধান দুইটি দলের সম্ভাব্য প্রার্থীদের অভ্যান্তরিন কোন্দল, গ্রুপিং, সাংগঠনিক দুর্বলতার কথা ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রিন্ট ও মিডিয়া তুলে ধরেছেন, আর এই সুযোগটি কাজে লাগাতে চান মমতাজ আলী শান্ত, তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান সহ ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী অনুদান দিয়ে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। 

এছাড়াও প্রতিটি ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জনবহুল স্থানে ব্যানার ফেস্টুন লাগিয়ে আলোচনায় এসেছেন কাকিনা ইউনিয়ন এর সম্ভান্ত্র কৃষক পরিবারের সন্তান মমতাজ আলী শান্ত। 

এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি বলেন, পরিবর্তনের জন্য নির্বাচন আর নির্বাচনের জন্য পরিবর্তন, তিনি নতুন - তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম ও সকলের ভোটে জয়ী হয়ে পরিবর্তন ঘটাতে চান, তার ভাষায় এই পরিবর্তন বলতে জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব আর এই বেকারত্ব ঘোচাতে যা যা করা প্রয়োজন আমি করবো, গতানুগতিক সরকারী চাকুরীর পিছনে না ছুটে নতুন ও তরুণ প্রজন্মকে দক্ষ উদ্যেগতা হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

Sunny / Sunny

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ