বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যালেঞ্জিং দল: জার্গেনসন
ইংরেজদের বিপক্ষে হার মানসিকভাবে কিছুটা পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানে হেরে রানরেটেও পিছিয়ে আছে টাইগাররা। অপরদিকে বেশ ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটোতেই জিতে গেছে তারা। তবুও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলেই মনে করছে দলটি।
টানা দুইবারের রানারআপ নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে পেয়েছে উড়ন্ত সূচনা। ইংল্যান্ডের সঙ্গে ৯ উইকেটের জয়ের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতেছে ৯৯ রানের ব্যবধানে। যদিও বাংলাদেশের বিপক্ষে সেই আত্মবিশ্বাসে ভালোভাবেই লাগাম টেনে ধরেছে তারা।দলটির বোলিং কোচ শেন জার্গেনসন বলেন, 'বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি। পূর্বে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে।'
কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে।'২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছিল বাংলাদেশ। অবশ্য ছোটখাটো ভুলের কারণে শেষ পর্যন্ত জিতেছিল কিউইরা। এদিকে ঘরের মাঠে সবশেষ সিরিজে হারলেও বাংলাদেশ বেশ কয়েকবারই হারিয়েছে কেন উইলিয়ামসনের দলকে।
অবশ্য বরাবরই নিউজিল্যান্ডকে বিপদে ফেলেছেন বাংলাদেশের স্পিনাররা। এবারের প্রেক্ষাপট ভিন্ন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের নৈপুণ্যে পেস আক্রমণেও খুব শক্তিশালী বাংলাদেশ। যদিও চেন্নাইতে স্পিন উইকেটেই খেলবে দুই দল।জার্গেনসনও প্রশংসা করলেন বাংলাদেশের পেসারদের, 'স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখেছে।
এমএসএম / এমএসএম
আইসিসির মাসসেরার দৌড়ে হাসান
ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি
জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ
পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা
৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন
স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ
মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি
এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার