ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ১:৪০
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ  (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুল মজিদ (৫৬) উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের মৃত কিসামত ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রেললাইন ধারে ছাগল নিয়ে যায় ওই বৃদ্ধ এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি কমিউটার ট্রেন আশা মাত্র ছাগল তাড়াতে গিয়ে ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার  করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি এসে দেখি আহত বৃদ্ধর মৃত্যু হয়েছে। 
 
হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জুয়েল রানা বলেন,ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধ কে হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। 
 
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে  রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী