চেন্নাইয়ের টার্ণিং উইকেটই ভরসা টাইগারদের
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শুরুর ম্যাচে দাফুটে জয় পায় বাংলাদেশ, কিন্ত ইংরেজদের বিপক্ষে বড় পরাজয়ের পর কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে টাইগাররা। তবে ভরসা একটাই চেন্নাইতে বরাবরই স্পিন বান্ধব উইকেটে খেলা হয়ে থাকে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের ব্যাটাররাও এমন উইকেটে বেশ পারদর্শী।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে দাফুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা কিউরা রয়েছে দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের আজকের ম্যাচে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষেই। ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়াম। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষেও খেলবে নিউজিল্যান্ড।
এদিকে ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল বলেন,বাংলাদেশ দলের স্পিন আক্রমণই বেশ দারুণ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদীরা যেমন বাংলাদেশের হাতিয়ার তেমনি রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদদের ঘিরে স্বপ্ন বুনছে আফগানরা।
আর দুই দলের স্পিনাররা অসাধারণ মানসম্পন্ন হওয়ায়, ব্যাটাররাও দারুণ। সবমিলিয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য বেশ মুখিয়ে আছেন মিচেল। দুটি দলকেই 'বিশ্বসেরা' বলছেন তিনি।
মিচেল বলেন, 'চেন্নাইতে টার্নিং উইকেটেই খেলা বেশি হয়ে থাকে। এখানে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়েই আমাদের খেলতে হবে। বাংলাদেশ এবং আফগানিস্তান- এমন উইকেটে দুটো দলই বিশ্বমানের। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এই ম্যাচগুলোকে সামনে রেখে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা চেষ্টা করব এই ম্যাচগুলো জিততে।'
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচটি হবে আগামী ১৩ অক্টোবর। নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচটি হবে ১৮ অক্টোবর। বিশ্বকাপে এরই মাঝে দুটি ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।
এমএসএম / এমএসএম
আইসিসির মাসসেরার দৌড়ে হাসান
ব্যালন ডি’অর জিতবেন ভেবে শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনি
জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ
৪৭ বছর বয়সে ফাইফার, ইমরান তাহিরের বিশ্বরেকর্ড
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ
পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা
৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন
স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ
মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি
এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার
অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
Link Copied