ব্রেইন স্ট্রোকে মারা গেলেন আওয়ামীলীগ নেতা সরোয়ার
বাগেরহাটের শরণখোলায় সরোয়ার হোসেন তালুকদার (৪২) নামে এক আওয়ামীলীগ নেতা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উপজেলার খাদা গ্রামের মৃত চানমিয়া তালুকদারের ছেলে সরোয়ার হোসেন তালুকদার রায়েন্দা ইউনিয়নের খাদা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আওয়ামীলীগ নেতা সরোয়ার তালুকদার গত ৭ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দিবাগত রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
আওয়ামীলীগ নেতা সরোয়ারের মৃত্যুতে বাগেরহাট - ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামাল সোহাগ, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত গভীর শোক প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied