বাঞ্ছারামপুরের দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও মালিককে দুই লক্ষ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত ভেজাল চকলেট ও জুস তৈরির সময় খন্দকার কনজিউমার ফুড লিমিটেড ইন্ডাস্ট্রিজ নামক ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান । বুধবার বিকালে বাঞ্ছারামপুরের পৌর এলাকার দশদোনা গ্রামে খন্দকার কনজিউমার ফুড লিমিটেড ইন্ডাস্ট্রিজ নামক ফ্যাক্টরিতে এ অভিযান চালায়। এসময় ফ্যাক্টরির মালিক হুমায়ুন হোসেন খন্দকারকে নগদ দুইলক্ষ টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানের মেশিনারিজ ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।বাঞ্ছারামপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান ছারাও এ সময় উপস্হিত বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম পুলিশ ফোর্সের একটি চৌকসদল। এবিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খন্দকার কনজ্যুমার প্রতিষ্ঠানে আসি এসময় অনুমোদনবিহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে নারীদের দিয়ে চকলেট, জুস তৈরী ও শিশুদের নানা রকম খাদ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী জমির মালিক হুমায়ুন কবির খন্দকারকে নগদ দুইলাখ টাকা জরিমানা এবং মেহেদী হাসানকে তিন মাস ও রিপন মিয়াকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছি।এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফ্যাক্টরিটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান