ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৩:৩২

শরীয়তপুরের ডামুড্যায় শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।

উপজেলা নির্বাহী অফিসার  হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক  এবছর ডামুড্যায় উপজেলায় ৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা।

জানা যায়, ডামুড্যা উপজেলার ৬টি মন্ডপের মধ্যে ডামুড্যা পৌরসভায় ১টি, সিড্যা ইউনিয়নে ১টি, দারুল আমান ইউনিয়নে ১টি, কনেশ্বর ইউনিয়নে ১টি, ধানকাটি ইউনিয়নে ২টি পূজা মন্ডপ।

এ বছর পূজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারী থাকবে।

সভায় ডামুড্যা পৌরসভার হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক বলেন, এ বছর জাঁকজমকপূর্নভাবে পূজা উদযাপনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের দেয়া সিদ্ধান্ত মেনেই পূজা উদযাপন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, ডামুড্যা উপজেলা কমিশনার ভূমি  সবিতা সরকার,পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ  শেখ শরীফুল আলম,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুল রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন , বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন  অফিসের কর্মকর্তা ও সুধীজন প্রমুখ।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার