মুরাদনগরে বৃদ্ধাকে মহিলাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে আমেনা খাতুন(৮০) নামের এক বৃদ্ধ মহিলাকে মধ্যরাতে বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নিজঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আমেনা খাতুন মোচাগড়া গ্রামের পশ্চিম পাড়ার মৃত তালেব হোসেনের স্ত্রী।
নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানান, তার মা একটি কক্ষে একাই থাকতো, বুধবার রাতে প্রতিদিনের মতো সবাই প্রত্যেকের ঘরে ঘুমিয়ে যায়। বৃহস্পতিবার সকালে
তার মাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা এবং বিছানায় তার মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তাই দেখে তারা মুরাদনগর থানায় খবর দেয়। তাদের ধারনা রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র লুট করতে এসে এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবার সদস্য এবং এলাকার লোকজনের ধারণা।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে। এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশী তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাশ বলেন, হত্যাকান্ডটি মালামাল লুন্ঠন জনিত কারনে হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদেন্তর মাধ্যমে রহস্যের উদঘাটন করা হবে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল