বিএনপি জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেঃ পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে নান ভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে নির্বাচন কোন ভাবেই বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে ২ কোটি ৯১ লক্ষ ৭৬ হাজার ৯৭৫ টাকা ব্যায়ে জুড়ী নদীর উপর নির্মিত উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের খালেরমুখ ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশী-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।
উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ সালামের সঞ্চালনায় ও পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, সাবেক ইউপি সদস্য জমির আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইয়ুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন