পাইকগাছায় ১১ দিনের ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
খুলনার পাইকগাছায় ১১ দিনের ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শিশু তিনটি পরিবারের এখনো চলছে কান্না ও শোকে কাতর সবাই। পারিবারিক সচেতনতার অভাবে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে বলে জানান সচেতন মহল। চলতি মাসে উপজেলার তিনটি ইউনিয়নে পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার(৩ অক্টোবর) উপজেলার হরিঢালী ইউপির দক্ষিণ সলুয়া গ্ৰামের মিঠুন সরদারের একমাত্র পুত্র আরিফুল সরদার(৬)পানিতে ডুবে পানিতে ডুবে মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। এসময় আরিফুলের বন্ধুরা পরিবাররকে জানালে অচেতন অবস্থায় আরিফুলের পিতা পুকুর থেকে তুলে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রত কপিলমুনি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর)সকাল ৯ টা দিকে খেলা করার সময় উপজেলার গদাইপুর ইউপির চরমলই গ্ৰামের বৃহস্পতিবার (৫ অক্টোবর)সকাল ৯ টা দিকে খেলা করার সময় পুকুরে ডুবে নুরজাহান খাতুন নামে এক শিশু পুকুরে ডুবে মারা যায়। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের নুরু গাজীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, পুকুর ডুবে মৃত্যুর পর ঐদিন সকাল ১০ টার দিকে মরে ভেসে উঠলে তাকে দেখে পরিবারের লোকদের সংবাদ দিলে তাকে ডাঙ্গায় তুলে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। সর্বশেষ বুধবার (১২ অক্টোবর) উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে পুকুরে ডুবে আড়াই বছরের শিশু তাছপিয়র মৃত্যু হয়। শিশুটির বাবা আলাউদ্দিন গাজী বলেন, ‘সকালে আমি ধানমাড়াই করে বাড়ি আনার সময় মেয়ে আমার পিছে পিছে ছিল। রাস্তায় কাঁদার কারণে ভ্যান রাস্তায় রেখে মাথায় করে ধান মাড়াই করা চাল বাড়িতে রওনা দিলে সে পুকুরে পড়ে যায়। বাড়িতে চাল রেখে মেয়েকে খুঁজতে গেলে রাস্তার পাশে পুকুরে ভাসতে দেখি। এ সময় তাঁকে পুকুর থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুকসানা আফরোজ তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে চাইলে ডা জিএম আজমল হোসেন বলেন, বৃষ্টি মৌসুমে সব জায়গায় পানিতে ভরে গেছে। আমাদের সবসময় শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে। একটি ভুলের জন্য সারাজীবনের কান্না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাহলে আমরা পানিতে ডুবে শিশুর মৃত্যু হার রোধ করতে পারবো।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন