ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিএনপির আমলে সারের জন্য গুলি খেয়েছে কৃষকেরাঃ খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:২৭
 বিএনপির আমলে সারের দাবীতে আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি খেতে হয়েছে। কানসাটে বিদ্যুতের দাবীতে আন্দোলনরত সাধারণ জনগণকে গুলি করে হত্যা করেছে। ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। শেখ হাসিনা আছে বলেই, দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর উপজেলায় জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০৮ সালের আগে নিয়ামতপুর, পোরশা সাপাহারে কোন রাস্তা এক কিলোমিটারও পাকা ছিল না। শ্রমিকদের মজুরী ছিল ৫০ থেকে ৬০ টাকা। তখন চাল ছিল প্রতি কেজি ৪০ টাকা। একদিনের মজুরী দিয়ে সোয়া কেজি চাল কিনতে পারত শ্রমিকেরা। আর এখন একজন শ্রমিকের মজুরী ৫০০ থেকে ৬০০ টাকা। চাল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা। মন্ত্রী আরোও বলেন, আপনারা একটি কথা স্পষ্ট জেনে নিন, আগামী সংসদ নির্বাচন কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। শেখ হাসিনার অধীনেই হবে নির্বাচন। বর্তমান সরকার দেশে যত উন্নয়ন করেছে আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। নিয়ামতপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত